কলকাতাদেশপ্রসাশনিক খবররাজ্যশিক্ষাসংস্কৃতি

আয়কর ভবনে গভীর শ্রদ্ধা ও গৌরবে পালিত ৭৭তম প্রজাতন্ত্র দিবস

 

খবরের সন্ধানে নিউজ ডেস্ক:  দেশজুড়ে আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে উদযাপিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে কলকাতার আয়কর ভবন, ধর্মতলা অফিসে আয়োজিত হয় এক বিশেষ ও গৌরবময় অনুষ্ঠান।

সকালে জাতীয় পতাকা উন্মোচন করেন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম রিজিয়নের প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত শ্রীমতি সুরভি বর্মা গর্গ। পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে দপ্তরের কর্মীবৃন্দ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে আয়কর দপ্তরের বিভিন্ন স্তরের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মচারীবৃন্দের পাশাপাশি একাধিক উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত আধিকারিকও উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানের গৌরব ও গুরুত্ব আরও বৃদ্ধি করে।

শ্রীমতি সুরভি বর্মা গর্গ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সংবিধানের মূল আদর্শ, গণতন্ত্রের শক্তি এবং প্রশাসনিক স্বচ্ছতা ও দায়িত্ববোধের গুরুত্বের উপর আলোকপাত করেন। তিনি দেশগঠনে সরকারি কর্মচারীদের দায়িত্ব ও ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও সম্মিলিত অংশগ্রহণে আয়কর ভবন, ধর্মতলা অফিসে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়। দেশপ্রেম ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে উপস্থিত সকলেই সংবিধানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন উদ্যমে এগিয়ে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *