Uncategorized

হাওড়া শিবপুর পুলিশ লাইনে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

সৈকত দাস, হাওড়া: আজ সকালে হাওড়া শিবপুর পুলিশ লাইন ময়দানে ৭৭তম প্রজাতন্ত্র দিবস জাতীয় মর্যাদা, শৃঙ্খলা ও উৎসাহের আবহে পালিত হয়। ভোর থেকেই পুলিশ লাইন ময়দান চত্বরের চারপাশে উৎসবের রেশ, দেশাত্মবোধের আবেগ এবং প্রশাসনিক সতর্কতার দৃশ্য ফুটে ওঠে। উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক কর্তৃপক্ষ, পুলিশ মহল, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, গণ্যমান্য ব্যক্তি সহ সাধারণ নাগরিক।

অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকাকে অভিবাদন জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর মাননীয়া জেলা শাসক মাননীয়া আএএস ডাঃ পি দিপাপপ্রিয়া গনতন্ত্র ও প্রজাতন্ত্রের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিক সূচনা করেন এবং প্লাটুন গুলির অভিবাদন গ্রহণ করেন। তিনি হাওড়াবাসীর উদ্দেশ্যে ভাষণে স্বাধীনতা সংগ্রামীদের অবদান, গণতান্ত্রিক ভারত গঠনের যাত্রাপথ, সাংবিধানিক মূল্যবোধ রক্ষা ও নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি জেলার উন্নয়ন, সরকারি প্রকল্পের সুফল এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

এরপর শুরু হয় কুচকাওয়াজ। জেলা পুলিশ, সিভিল ডিফেন্স, এনসিসি, হোমগার্ড সহ বিভিন্ন বাহিনীর প্লাটুন চমৎকার শৃঙ্খলা ও ছন্দে কুচকাওয়াজ প্রদর্শন করে দর্শকদের মন জয় করে। প্রশাসনের বিভিন্ন দপ্তরের উদ্যোগে সুসজ্জিত থিমভিত্তিক ট্যাবলো প্রদর্শিত হয়, যেখানে খাদ্য ও সরবরাহ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা, পরিবেশ রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, নারী ক্ষমতায়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্প তুলে ধরা হয়।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চস্থ হয়। জেলা স্কুল ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় ময়দান চত্বর ভরে ওঠে দেশপ্রেমের আবহে। ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রহরী সম্মাননা এবং বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণও অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ট্রাফিক শৃঙ্খলা, নিরাপত্তা মোতায়েন, স্বাস্থ্য পরিষেবা ও তথ্য সহায়তায় প্রশাসনের বিশেষ নজর দেখা যায়। সাধারণ মানুষ ও পরিবারগুলির উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

৭৭তম প্রজাতন্ত্র দিবসকে ঘিরে হাওড়া শহর জুড়ে ছিল পতাকা, ব্যানার ও আলোকসজ্জার ঝলক। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে সংবিধান ও গণতন্ত্রের চেতনা রক্ষায় এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *