জেলাপ্রসাশনিক খবররাজনৈতিকরাজ্য

নির্বাচন ২০২৬ সামনে, হাওড়ায় নির্বাচন বিধি নিয়ে জেলা প্রশাসনের জরুরি নির্দেশ

নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিলেন জেলাশাসক , সব গণমাধ্যমে ইস্তাহার প্রকাশ 

প্রতিবেদন: সৈকত দাস, হাওড়া: 

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলায় নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচন আচরণবিধি কার্যকর হয়েছে। এই প্রেক্ষাপটে হাওড়া জেলায় নির্বাচন সংক্রান্ত বিধি-নিষেধ নিয়ে এক গুরুত্বপূর্ণ জরুরি বৈঠকের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

হাওড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার মুখ্য জেলা প্রশাসক মাননীয়া পি. দিপাপপ্রিয়া (আইএএস)। বৈঠক থেকে তিনি আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের জারি করা সমস্ত বিধি-নিষেধ বিস্তারিতভাবে তুলে ধরেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন আচরণবিধি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ নাগরিকদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে সরকারি সম্পদের ব্যবহার, প্রচার কার্যকলাপ, জনসভা ও মিছিলের ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়াও, সমস্ত গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো ভুয়ো খবর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না হয়। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নিরপেক্ষ ও সঠিক তথ্য পরিবেশন করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্বাচন বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলেও বৈঠকে জানানো হয়।

নির্বাচনের প্রাক্কালে হাওড়া জেলা প্রশাসনের এই উদ্যোগ নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *