জেলাদুঃসাহসিক কাজরাজ্য

ভোটের আগে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল হুগলি গ্রামীণ পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার যুবক

সংবাদদাতা: সৈকত দাস,হুগলি

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে আইন-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হুগলি গ্রামীণ পুলিশ। নির্বাচনের প্রাক্কালে এক বড়সড় নাশকতার ছক ভেস্তে দিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য পেল পোলবা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল গভীর রাতে নির্ভরযোগ্য গোপন সূত্রে খবর আসে যে, পোলবা থানার অন্তর্গত আনন্তপুর এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং তার উদ্দেশ্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ।

এসআই সাজিব বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ দল রাত প্রায় ২২:০৫ মিনিট নাগাদ আনন্তপুর এলাকার একটি নির্জন আমবাগানে অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে ফেলে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি লোডেড দেশি পাইপ গান এবং একটি ১২ বোর জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়।

ধৃত ব্যক্তির নাম মফিজুল মাল্লিক (৩০), বাড়ি দাদপুর এলাকায়। আগ্নেয়াস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশি জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করেছে, সে গোটু বাজার এলাকায় একটি গুরুতর অপরাধ ঘটানোর উদ্দেশ্যে যাচ্ছিল। নির্বাচনের আগে ওই অপরাধ ঘটলে এলাকায় ভয় ও অশান্তির পরিবেশ তৈরি হতে পারত বলে মনে করছে পুলিশ।

তবে পুলিশের তৎপরতায় সেই সম্ভাব্য নাশকতার ছক সম্পূর্ণভাবে ভেস্তে যায়। এই ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশের দ্রুততা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—নির্বাচনের সময় কোনওরকম অবৈধ অস্ত্র, সন্ত্রাস বা অশান্তি বরদাস্ত করা হবে না। আইন ভঙ্গের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *