কলকাতাদুর্ঘটনাদেশভক্তিমূলকরাজ্যশিক্ষাসংস্কৃতি

চোরবাগান কাণ্ডে শোকের ছায়া, ঢাক-ঢোল ছাড়াই বিসর্জন মহম্মদ আলি পার্কের দুর্গাপুজোর

চোরবাগানের মর্মান্তিক ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের পাশে থাকার বার্তা, নীরব শোভাযাত্রায় প্রতিমা নিরঞ্জন যুব অ্যাসোসিয়েশনের

সৈকত দাস, কলকাতা: চোরবাগানের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো মানুষদের স্মরণ এবং আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে নজিরবিহীন সংযমের সঙ্গে প্রতিমা নিরঞ্জনের সিদ্ধান্ত নিল মহম্মদ আলি পার্ক দুর্গাপুজোর ইয়ুথ অ্যাসোসিয়েশন। উৎসবের চেনা জাঁকজমক, ঢাক-ঢোল ও ব্যান্ডের শব্দকে দূরে সরিয়ে রেখে শোক ও শ্রদ্ধার আবহে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। এই উদ্যোগের মধ্য দিয়ে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং বিপর্যস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দেওয়া হয়।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, বিকেল সাড়ে পাঁচটায় মহাত্মা গান্ধী রোডের মহম্মদ আলি পার্ক থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে কলকাতা বাজে কদমতলা ঘাটে পৌঁছায়। পুরো যাত্রাপথে কোনও ঢাক, ব্যান্ড বা বাদ্যযন্ত্র ব্যবহার না করে অত্যন্ত সাধারণ ও গম্ভীর পরিবেশে বিসর্জন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

এই নীরব বিসর্জন কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং উৎসবের আনন্দের মাঝেও মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক তাৎপর্যপূর্ণ প্রকাশ। চোরবাগানের দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং যাঁরা আহত হয়েছেন, তাঁদের পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী তাপস রায়ের। এ ছাড়াও আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছিল।

দুর্গাপুজো বাঙালির আবেগ, ঐতিহ্য ও মিলনের উৎসব। কিন্তু কোনও মর্মান্তিক ঘটনা যখন আনন্দের পরিবেশকে শোকে আচ্ছন্ন করে, তখন সেই শোকের প্রতি সম্মান জানানোও সামাজিক কর্তব্য হয়ে ওঠে। মহম্মদ আলি পার্কের ইয়ুথ অ্যাসোসিয়েশনের দূর্গা পূজার প্রতিমা নিরঞ্জন যাত্রা এই নীরব বিসর্জনের উদ্যোগ সেই মানবিক দৃষ্টিভঙ্গিকেই সামনে নিয়ে আসে।

উৎসবের জাঁকজমকের বদলে নীরবতা, আনন্দের বদলে সংযম—চোরবাগানের দুর্ঘটনায় নিহতদের স্মরণে এই উদ্যোগ শোকাহত পরিবারগুলির প্রতি সংহতি প্রকাশের এক আন্তরিক বার্তা বহন করে।

যুব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শচীন শর্মা আমাদের সংবাদমাধ্যমকে জানান, চোরবাগানের এই মর্মান্তিক ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত। কারণ, ঘটনাটি তাঁদের একেবারে পাশের পাড়ায় ঘটেছে। এত কাছাকাছি এলাকায় এমন দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ায় তাঁরা গভীর শোকের মধ্যে রয়েছেন।

সাধারণ সম্পাদক বলেন, “এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যাঁরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি। আর যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। আর মা কে বলবো কারোর যদি ভুল হয়ে থাকে, তবে তাকে ক্ষমা করে দিও।

তাঁর বক্তব্যে স্পষ্ট, এই উদ্যোগ শুধুমাত্র প্রতিমা নিরঞ্জনের আনুষ্ঠানিকতা নয়; বরং প্রতিবেশী এলাকার মানুষের দুঃখে পাশে দাঁড়ানোর আন্তরিক প্রচেষ্টা। দুর্ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেই নীরব বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *