কলকাতাদেশরাজ্য

৭৬ তম সাধারণতন্ত্র দিবসে মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয় ছবি আঁকলেন ছোটদের মাঝখানে 

সৈকত দাস,(হাওড়া): ভারতের ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উৎযাপন করলেন ছোটদের মাঝখানে বসে নিজো হাতে ছবি এঁকে ,মন্ত্রী মনোজ তিওয়ারি ।

হাওড়ার বালটিকুড়ি মোল্লা পাড়া সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে আয়োজিত ছোটদের জন্য বসে আঁকো প্রতিযোগিতায় এমনি চিত্র ধরা পরলো আমাদের সংবাদ মাধ্যমর ক্যামেরায়। যেখানে সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির আমন্ত্রণে উপস্থিত হয়ে ছোটদের হাতে আঁকার সরঞ্জাম তুলে দেয়ার পর, ছোটদের উৎসাহিত করতে নিজেই ছোটদের মাঝখানে বসে সাদা কাগজে পেন্সিলের টান দিয়ে জাতীয় পতাকার ছবি এঁকে ফেললেন। ঠিক যেমনটি আমরা দেখেছি সিনেমার তারকা আমির খানের “তারে জামিন পর” মুভিতে এতদিন ধরে তাঁকে ব্যাট হাতে দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু আজকে ব্যতিক্রম। তিনি জানান, সংবাদ মাধ্যমে , তিনি ছোট বেলায় ছবি আঁকতে ভালো বাসতেন, ক্রিকেট খেলার মাঠ যেমন তার কাছে প্রিয় ছিল, তেমনি আঁকা টাও ছিল তার অত্যন্ত পছন্দের, তাই তিনি এই অনুষ্ঠানে এসে হারিয়ে গেলেন ছোটদের মাঝখানে তাঁর ছোট বেলার স্মৃতি রোমন্থন করতে। এবং তিনি জানান, পরবর্তী সময়ে আবার তিনি ছবি এঁকে প্রকাশ করবেন তাঁর নিজস্ব সোস্যাল মিডিয়া পেজে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলোক মাইতি (৪৯ নং ওয়ার্ড প্রেসিডেন্ট) সামসেদ আলম, মহম্মদ জাহাঙ্গীর,সহ আরো অন্যান্য সদস্যরা।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

দুশ্চিন্তা বা মানসিক চাপ থেকে মুক্তির উপায় বললেন মনোবিদ থেকে পর্বতারোহীরা প্রতিদিনের নানা ব্যাস্ততা বা অনিশ্চয়তার বাইরে বেরিয়ে জীবনযাপনে নিয়মানুবর্তিতা আনা,যোগাভ্যাস,ভ্রমন ও নিজের ভালোলাগাগুলিকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা অনেকটাই স্ট্রেস বা মানসিক চাপ কমাতে পারি বলে মনে করেন বিশিষ্ট মনোবিদ ডঃ ঊষসী ব্যানার্জি। মূলতঃ চিকিৎসা ক্ষেত্রে সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে আয়কর দপ্তরের পশ্চিমবঙ্গ শাখার কিছু অবসরপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের উদ্যোগে তৈরি হওয়া স্বেচ্ছাসেবী সংস্থা ‘আয়কর সংহতি ট্রাস্ট’ এর উদ্যোগে কলকাতার পঞ্চসয়ারে দুশ্চিন্তা বা মানসিক চাপ মুক্তির উপায় ‘ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন ডঃ ঊষসী ব্যানার্জি। প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে বেড়ে ওঠা দুশ্চিন্তা ও তার থেকে মুক্তির নানা উপায় নিয়ে আলোচনা করেন। আয়কর দপ্তরের যুগ্ম কমিশনার ও এভারেস্টজয়ী পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস বলেন,প্রকৃতি আমাদের অনেকটাই স্ট্রেস মুক্ত করতে পারে। যেহেতু আমাদের হাতের কাছে হিমালয় আছে তাই সুযোগ পেলেই একবার ঘুরে আসুন। সৃষ্টিশীল কাজে নিজেদের ব্যাস্ত রাখুন, তাতেই স্ট্রেস মুক্তি হবে। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট সমাজকর্মী শ্যামল কুমার দাস চক্ষু ও অঙ্গদানের প্রয়োজনীয়তা ও পদ্ধতি তুলে ধরেন। ট্রাস্টের চেয়ারম্যান দেবনাথ মুখার্জী আগামী দিনের কর্মসুচীর উপর আলোকপাত করেন।

1 of 22

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *