কলকাতাবিনোদনরাজ্য

‘খাদান’ ছবির প্রোমোশনে চরম বিশৃঙ্খলা-ধাক্কাধাক্কি

নিজস্ব প্রতিবেদন :- খাদান সিনেমার প্রমোশনে হাওড়ার আন্দুলে ওয়েলিংটন হলে এলেন দেব এবং খাদান সিনেমার অভিনেত্রী ইধিকা পাল এবং বরখা বিস্ত | ভিড় সামলাতে না পেরে দর্শকদের আটকে রাখল সাঁকরাইল থানার পুলিশ | হলের ভিতর যে সিট সংখ্যা আছে তার অধিক দর্শক ঢুকে পড়েছে | এর ফলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় |একসময় পুলিশের সঙ্গে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয় জনতার | যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারতো |

 

অভিনেতা দেবের আলাদাই ফ্যানবেস | ভোটের প্রচার হোক কিংবা ছবির প্রচার,উপচে পড়া ভিড় সব সময়ই নজরে এসেছে |
দেবের আসার খবরে এদিন বিকেল থেকেই ভক্তদের ভিড় বাড়তে থাকে সেখানে | অভিযোগ সিনেমা হলে নির্দিষ্ট সিট থাকলেও তার থেকে অতিরিক্ত আরও ১০০ সিটে টিকিট বিক্রি করা হয় কীভাবে | অন্যদিকে সাধারণ মানুষকে ফ্যানেদের কাছে যেতে বাধা দেওয়া বলে অভিযোগ |

অপরদিকে হল কর্তৃপক্ষ এবং পুলিশের হলে মিডিয়াকে ভিতরে ঢুকতে দিতে বাধা দেয় বলেও অভিযোগ | ব্যবস্থাপনা সামলানোর নাম করে পুলিশ প্রশাসনের অধিকাংশ টিম দেবকে দেখতে হলের ভিতরে প্রবেশ করে | দেবের ফ্যানেরা হাজার চেষ্টাতেও পৌঁছতে পারল না দেবের কাছে।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

1 of 21

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *