জেলাপ্রসাশনিক খবররাজ্য

পাণ্ডুয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামীর ১০ বছরের সাজা

খবরের সন্ধানে: পাণ্ডুয়া থানার অন্তর্গত এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অপরাধে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিল চুঁচুড়া আদালত। মঙ্গলবার মামলার যাবতীয় শুনানি শেষে এই রায় ঘোষণা করেন বিচারক। সাজা ঘোষণার পর আদালতেই ভেঙে পড়েন দণ্ডিত মহম্মদ রাজা।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি নাজরানা খাতুনের সঙ্গে মহম্মদ রাজার বিয়ে হয়। বিয়ের প্রথম কয়েক মাস সব স্বাভাবিক থাকলেও পরে টাকা ও অলঙ্কারের দাবিতে নাজরানার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। একই বছরের ২৭ জুন শ্বশুরবাড়ি থেকে নাজরানাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার পর মৃতার বাবা পাণ্ডুয়া থানায় মহম্মদ রাজার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করে চার্জশিট পেশ করে। মামলার শুনানি চলাকালীন অভিযুক্ত জেল হেফাজতেই ছিলেন এবং কাস্টডি ট্রায়ালের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়।

সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গ্যোপাধ্যায় জানান, পুলিশের কার্যকর তদন্তের ফলেই অভিযুক্তের শাস্তি নিশ্চিত হয়েছে। জেলার পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, এই রায়ের মাধ্যমে মৃতার পরিবার আইনের পথে ন্যায়বিচার পেল।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *