খেলাজেলাদেশরাজ্যশিক্ষাসংস্কৃতিসুস্বাস্থ্য

নতুন বছরের শুরুতেই পান্ডুয়ায় খেলা দিবসের সূচনা, খেলাধুলার উন্নয়নের স্বার্থে যুবসমাজকে সামনে রেখে পথ চলা

প্রতিবেদন:- সৈকত দাস, পান্ডুয়া:   হুগলি জেলার পান্ডুয়ায় নতুন বছরের শুরুতেই ক্রীড়াক্ষেত্রে এক উদ্দীপনাময় পরিবেশের সৃষ্টি হলো। জেলার খেলাধুলার মানকে যুবসমাজের মধ্যে আরও তরান্বিত ও উন্নত করার লক্ষ্যে এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, উদ্যমী ও দায়িত্বশীল করে গড়ে তোলার উদ্দেশ্যে পান্ডুয়ায় আনুষ্ঠানিকভাবে খেলা দিবসের সূচনা করা হলো।

উল্লেখ্য ,স্বামী বিবেকানন্দের আদর্শ ও পথ অনুসরণ করে যুবসমাজকে সঠিক দিশা দেখানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় খেলাধুলায় মানোন্নয়নে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পান্ডুয়ায় এই আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন।

৭ই ফেব্রুয়ারি ২০২৬, পান্ডুয়া জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় ঘোষের তত্ত্বাবধানে এই খেলা দিবসের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি শ্রী আশিস ঘোষ, জেলার যুব নেত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী ময়না মাঝি সহ আরও বহু জনপ্রতিনিধি, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে নেশা ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনযাপনে অভ্যস্ত করে তোলা অত্যন্ত জরুরি। সঞ্জয় ঘোষ বলেন, “যে কোনো প্রতিযোগিতা মূলক খেলা , শুধুমাত্র একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, দলগত সহযোগিতা ও নেতৃত্ব গুণ বিকাশের অন্যতম মাধ্যম। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে জেলার বহু প্রতিভাবান খেলোয়াড় ভবিষ্যতে রাজ্য ও জাতীয় স্তরে নিজেদের মেলে ধরার সুযোগ পাবে”।

 

জানা গেছে, এই আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা প্রায় ১৬ দিন ধরে চলবে, যা প্রায় এক মাসব্যাপী ক্রীড়া উৎসবের রূপ নেবে। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করবে, ফলে পান্ডুয়া ও আশপাশের এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

খেলা দিবসের এই সূচনা পান্ডুয়ার ক্রীড়াক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করল বলেই মনে করছেন পান্ডুয়াবাসী। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সচেতন করে গড়ে তোলার এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে—এমনটাই আশা সকলের।

ভিডিও নিউজ লিঙ্ক নিচে দেওয়া হলো:–

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *