সৈকত দাস, হুগলি:
হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া ফাঁড়ি এলাকায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গোসাইডাঙ্গার চর রসুলপুর এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে চাষ করা পোস্ত গাছ কেটে নষ্ট করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি প্রশাসনের কাছে খবর আসে যে বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়ার গোসাইডাঙ্গা এলাকার চর রসুলপুরে বেশ কিছু কৃষিজমিতে বেআইনিভাবে পোস্ত গাছের চাষ করা হচ্ছে। এই খবর পাওয়ার পরই হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।













