জেলাদুঃসাহসিক কাজপ্রসাশনিক খবররাজ্য

চন্ডিতলায় পুলিশের হানা, খরসরাই মানসাতলায় উদ্ধার প্রায় ৩০০০ কেজি নিষিদ্ধ আতশবাজি

চকোলেট বোমা, শেল, তুবড়ি ও রঙ মশালসহ বিপুল বাজি বাজেয়াপ্ত; গ্রেফতার ১, তদন্তে পুলিশ

সংবাদদাতা: সৈকত দাস, হুগলি: 

হুগলি জেলার চন্ডিতলা থানার অন্তর্গত খরসরাই মানসাতলা এলাকায় অবৈধ আতশবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ। গত ১২ মার্চ ২০২৬ রাতের অভিযানে আনুমানিক প্রায় ৩০০০ কেজি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে চন্ডিতলা থানার পুলিশ খরসরাই মানসাতলা এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি জায়গায় মজুত করে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বাজির মধ্যে রয়েছে প্রায় ৩০ প্যাকেট চকোলেট বোমা, প্রতিটি প্যাকেটে প্রায় ৫০ কেজি করে মোট আনুমানিক ১৫০০ কেজি। এছাড়াও উদ্ধার হয়েছে ২০ প্যাকেট শেল, প্রতিটি প্যাকেটে প্রায় ৩০ কেজি করে মোট প্রায় ৬০০ কেজি। পাশাপাশি ২০ প্যাকেট তুবড়ি, প্রতিটি প্যাকেটে প্রায় ২০ কেজি করে মোট প্রায় ৪০০ কেজি তুবড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রায় ৫০০ কেজি রঙ মশাল উদ্ধার হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে মোট প্রায় ৩০০০ কেজি নিষিদ্ধ আতশবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম অশোক নাথ (৪০)। তার পিতা প্রয়াত মনোরঞ্জন নাথ। ধৃতের বাড়ি খরসরাই মানসাতলা এলাকায়, চন্ডিতলা থানার অন্তর্গত হুগলি জেলায়।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া আতশবাজিগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

1 of 21

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *