জেলারাজনৈতিকরাজ্য

উত্তরপাড়ায় জোরকদমে প্রচার, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ময়দানে প্রতীক-উর রহমান রহমান

সৈকত দাস, হুগলি:

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ একেবারে দোরগোড়ায়। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরকদমে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির প্রচারপর্ব। প্রতিটি দলের প্রার্থীরাই দলীয় প্রতীককে সামনে রেখে জনসংযোগে নেমে পড়েছেন, আর সেই প্রচারে দেখা যাচ্ছে একাধিক পরিচিত ও চমকপ্রদ মুখকেও।

এরকমই এক চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বুধবার বিকেলে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে অংশ নেন সদ্য সিপিআইএম ত্যাগ করে তৃণমূলে যোগদান করা তরুণ নেতা প্রতিকুর রহমান। বিকেল প্রায় ৫টা নাগাদ কোন্নগরের ১৭ নম্বর ওয়ার্ডের চাটনিকল এলাকায় শুরু হয় এই প্রচার কর্মসূচি। সেখানে প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পদযাত্রায় অংশ নিতে দেখা যায় প্রতিকুর রহমানকে।

এই পদযাত্রায় অংশ নেন কোন্নগরের একাধিক দলীয় কর্মী ও সমর্থকরাও। এলাকাজুড়ে প্রচার চলাকালীন সাধারণ মানুষের সঙ্গেও সরাসরি যোগাযোগ করেন প্রার্থী ও নেতৃত্ব।

কোন্নগরের প্রচার শেষ করে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে উত্তরপাড়া ১৫ নম্বর ওয়ার্ডে যান তাঁরা। সেখানেও ব্যাপক উদ্দীপনার মধ্যে দিয়ে চলে প্রচার। স্থানীয় মানুষের উপস্থিতি এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস গোটা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রচারের সমাপ্তিতে উত্তরপাড়া ইয়ং স্টার ক্লাবের মোড়ে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক পর্বের। উত্তরপাড়া রাজা প্যরিমোহন কলেজের ছাত্র পরিষদের কর্মীরা দলীয় প্রচারমূলক একটি পথনৃত্য পরিবেশন করেন। এই অভিনব উদ্যোগ দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা, যা কার্যত এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তরপাড়া সহ হুগলির বিভিন্ন এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং প্রচারের গতি। মঙ্গলবার কোন্নগর কানাইপুর অঞ্চলের সিপিআইএম ও তৃণমূলের রাজনৈতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় এবং প্রতিকুর রহমান কি বলেন শুনেননি আমাদের খবরের সন্ধানে নিউজের প্রতিবেদনে।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *