কলকাতাজেলাপ্রসাশনিক খবররাজনৈতিকরাজ্য

রাস্তায় বালি-পাথর রাখলেই জরিমানা, ফাঁকা জমি অপরিষ্কার রাখলেও কড়া ব্যবস্থা — কঠোর বার্তা অগ্নিমিত্রার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর ও শহরতলির রাস্তা দখল করে নির্মাণসামগ্রী ফেলে রাখা এবং দীর্ঘদিন ধরে ফাঁকা জমি অপরিষ্কার অবস্থায় রেখে দেওয়ার প্রবণতা রুখতে এবার কড়া পদক্ষেপের বার্তা দিলেন অগ্নিমিত্রা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১ তারিখ থেকে রাস্তার উপর বালি, পাথর কিংবা অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে রাখা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা করা হবে।

তিনি বলেন, শহরের রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য। ব্যক্তিগত নির্মাণকাজের কারণে রাস্তা দখল করে বালি, পাথর বা ইট ফেলে রাখা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যাঁরা নতুন বাড়ি বা বহুতল নির্মাণ করছেন, তাঁদের উদ্দেশে তিনি বলেন, নির্মাণসামগ্রী নিজের বাড়ির বা নির্মাণস্থলের ভিতরেই রাখতে হবে। রাস্তার উপর বা সরকারি জায়গায় কোনো অবস্থাতেই রাখা যাবে না।

অগ্নিমিত্রা আরও বলেন, অনেকেই জমি কিনে বছরের পর বছর তা ফেলে রাখেন। সেই জমিতে আগাছা, জঙ্গল ও আবর্জনা জমে আশপাশের পরিবেশ নোংরা হয়ে পড়ে। এতে যেমন পরিবেশের ক্ষতি হয়, তেমনি মশা-মাছির উপদ্রব বেড়ে জনস্বাস্থ্যেরও ঝুঁকি তৈরি হয়। এই পরিস্থিতি আর বরদাস্ত করা হবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, “যাঁদের জমি রয়েছে, সেই জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সম্পূর্ণ দায়িত্ব জমির মালিকের। ৩০ বছর পরে বাড়ি করবেন বলে জমি ফেলে রাখা যাবে না। জমিতে জঙ্গল, আগাছা বা আবর্জনা জমতে দেওয়া চলবে না। প্রয়োজনে নিয়মিত পরিষ্কার রাখতে হবে।”

প্রশাসনের তরফে জানানো হয়েছে, শহরের সৌন্দর্য বজায় রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তার উপর নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে বহু সময় দুর্ঘটনা ঘটে এবং যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি অপরিষ্কার ফাঁকা জমি থেকে পরিবেশ দূষণ ও বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার আশঙ্কাও বাড়ে।

প্রশাসন জানিয়েছে, আগামী ১ তারিখ থেকে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। রাস্তার উপর বালি, পাথর বা অন্যান্য নির্মাণসামগ্রী রেখে সরকারি নিয়ম লঙ্ঘন করলে জরিমানা করা হবে। একইভাবে দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় ফেলে রাখা ব্যক্তিগত জমির মালিকদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাগরিকদের উদ্দেশে প্রশাসনের আবেদন, শহরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সকলকে নিয়ম মেনে চলতে হবে এবং ব্যক্তিগত দায়িত্ব পালন করতে হবে।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

1 of 25

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *